পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও উদ্যোগে মালদা জেলার গাজোল ব্লকে কৃষি দপ্তরের পক্ষ থেকে অতি বৃষ্টি ও বন্যা কবলিত এলাকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান শিবিরের আয়োজন করা হয়। জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্থ ২৯ হাজার ৩০১ জন কৃষককে এই আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই শিবিরে প্রায় ১৩ কোটি ৫২ লক্ষ ৯২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। এদিন সকাল থেকেই গাজোল কৃষি দপ্তরে ভিড় জমায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা। এই আর্থিক সহায়তায় খুশি কৃষকরা।
গাজোল ব্লকে কৃষি দপ্তরের আধিকারিক মানবেন্দ্র সাহা জানান, যে সমস্ত কৃষকদের বন্যায় ক্ষতি হয়েছে, তাদের মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও উদ্যোগে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১৩ কোটি ৫২ লক্ষ ৯২ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে তাদের সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে এই শিবিরের মাধ্যমে। সর্বোচ্চ ২৭ হাজার টাকা ও সর্বোনিম্ন এক হাজার টাকা দেওয়ার হচ্ছে কৃষকদের । কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী অর্থ প্রদান করা হচ্ছে ।
আর্থিক অনুদান প্রাপ্ত কৃসক সুনিল দাস জানায়, বন্যায় তাদের চরম ক্ষতি হয়েছিল। এই ক্ষতির সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তার প্রায় ৯২ শতক জমি থাকায়, ৫ হাজার টাকা অনুদান পেয়েছেন। এতে খুশি কৃষকেরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/sNQWzxQg3vo